সংগৃহিত
রাজনীতি
নারায়ণগঞ্জ-১

নির্বাচনে তৃণমূল বিএনপির অংশগ্রহণ সম্মান বয়ে আনবে

জেলা প্রতিনিধি: পাটমন্ত্রী ও নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন, তৃণমূল বিএনপি একটি রাজনৈতিক দল। সে দলের মহাসচিব (তৈমূর আলম খন্দকার) আমাদের এখানে প্রার্থী হয়েছেন। এটা আমাদের জন্য সম্মান বয়ে আনবে। আমরা চাই তিনি ভালোভাবে নির্বাচন করুক। এখানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন হচ্ছে আমরা এটাকে স্বাগত জানাই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জ বরপা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমি জনসাধারণের পরিপূর্ণ ভালোবাসা পেয়েছি। গত ১৫ বছর নয় আমি এর আগে থেকে এখানে ছিলাম। ২০০৫ সাল থেকেই আমি জনগণের সঙ্গে আছি। এখানকার অনেক ঘটনায় জনগণ আমাকে চিনে। তাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। ১৫টি বছর মানুষের বাড়ি বাড়ি গিয়েছি। রুপগঞ্জের এমন কোনো জয়গা নেই যেটা আমি চিনি না।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। অভিযোগ করার সময়ই পাই না। আমাদের ১২৯ কেন্দ্রে প্রতিদিন মিছিল হচ্ছে। যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও আওয়ামী লীগ নৌকার পক্ষে মিছিল করছে।

নারায়ণগঞ্জে শেখ হাসিনার আগমন প্রসঙ্গে গোলাম দস্তগীর বলেন, আগামী ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসবেন। আওয়ামী লীগের নির্বাচনী সর্বশেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে। আমরা নেতাকর্মীদের মিছিল নিয়ে সেখানে যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা