সংগৃহিত
রাজনীতি

ডামি নির্বাচন করতে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ১৫ নম্বর ও আশপাশে লিফলেট বিতরণকালে এই অভিযোগ করেন রিজভী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে— প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশি দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু শেষ রক্ষা হবে না। ডামি নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।

আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যা হচ্ছে তা অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন।

দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না জানিয়ে রিজভী বলেন, নির্বাচনের নামে কোনও প্রহসন চায় না। ভোটারদের ভোট কেন্দ্রে না গিয়ে নির্বাচন বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন প্রমূখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা