সংগৃহিত
রাজনীতি

আ’ লীগ অফিস অন্য প্রতীকের জন্য নয়

জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‌‘নির্বাচন উৎসব মুখর করতে সবাইকে সমান সুযোগ দেওয়া হচ্ছে। নৌকার পক্ষে-বিপক্ষে কে ভোট করছে দেখা হচ্ছে না। এ ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ অফিস নৌকা ছাড়া অন্য প্রতীকের জন্য ব্যবহার করা যাবে না।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবন থেকে নির্বাচনি প্রচার সভায় যোগ দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগের প্রতীক হল নৌকা। তাই আওয়ামী লীগের অফিসে নৌকা প্রতীকের বাইরে অন্য প্রতীকের কার্যক্রম না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের নিয়ে দেশের জনগণ বা সরকার কিছুই ভাবছে না। সবাই নির্বাচনি উৎসবে মেতে আছে। নাশকতা করে কেউ পার পাবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় অন্যদের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী ও তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা