ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একযোগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সাতটি রাজনৈতিক দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।

বিক্ষোভে অংশ নেওয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সাতটি দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় বা সাত দফা দাবি উপস্থাপন করলেও, সবার প্রধান দাবি একই—জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন। আজ বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হচ্ছে। শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষো মিছিল করবে দলগুলো।
দাবিগুলোর মধ্যে রয়েছে—জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, বিগত সরকারের ‘গণহত্যা, জুলুম ও দুর্নীতির’ বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান।

বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এতে বক্তব্য দেবেন—দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ জানান— মিছিলটি পুরানা পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে জোহরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে। এতে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করবে খেলাফত মজলিস। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের। একই স্থানে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা