ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ, নিহত ৬১৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে। এছাড়াও আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

রোববার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ ইসরায়েলি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও হামাস কয়েক ডজন বেসামরিক নাগরিক ও ইসরায়েলি সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে। হামাস বলেছে, আটককৃত ইসরায়েলিদের সংখ্যা জেরুসালেম যা জানে তার চেয়েও অনেক বেশি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা