ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

হামাসের হামলায় নিহত ২২ ইসরাইলি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা কর্তৃপক্ষ।

শনিবার (৭ অক্টোবর) হামলা শুরুর দিনে আহত হয়েছে আরো অন্তত ২০০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।

ফিলিস্তিনের হামাস ইসরাইলে যে সামরিক হামলা শুরু করেছে তাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন হামাসের মুখপাত্র খালেদ কাদোমি।

আজ এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টরম’ শুরু হয়েছে। ইসরাইলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হবো।’

এদিকে, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালি ইসরাইলে হামলার নিন্দা জানিয়েছে। সূত্র : আলজাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

বন্ধ্যত্বের ঝুঁকি কমাতে পুরুষদের করণীয়

সন্তান ধারণের ক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষের প্রজ...

নীলফামারী মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারী সরকারি মহিলা কলেজের উদ্যোগে আল...

ঘন ঘন খেলে কি সত্যিই ‘মেটাবলিজম’ বাড়ে?

মেটাবলিজম বা বিপাকক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া,...

প্রীতির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ব্রেট লি

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলে...

স্পেনের দাবানলে মেসির মানবিক সহায়তা

কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা