সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনাকবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসে সজোরে ধাক্কা দেয়। এমন সময় মাঝখানে থাকা বাসটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির উপরে পড়ে। এ কারণে বাসের ভেতর আটকে পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে। তবে পেছনের গাড়ির কেউ প্রাণ হারাননি।

ফায়ার সার্ভিস আরো জানায়, আহত ১৩ জনকে টিওফিলো ওটোনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।

গভর্নর রোমিউ জেমা এক্সে এক পোস্টে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মিনা জেরাইসে সরকারকে নির্দেশ দিয়েছি। জেমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ট্র্যাজেডি মোকাবিলার জন্য সবচেয়ে মানবিক উপায়ে সহায়তা করতে আমরা কাজ করছি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিবৃতিতে তিনি বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ভয়ানক ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।

২০০৭ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। পরিবহন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা