ছবি: সংগৃহীত
সারাদেশ

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিলের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেলিবিলের তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন এবং সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ইউনিয়নের বটতলা বাজার থেকে মোটরসাইকেলে করে তালতলা জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৬০) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪২) বাড়ির উদ্দেশে রওনা দেন। তালতলা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ধানের ফাড়া বিছানো ও স্তূপ থাকার কারণে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দু'জনই গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথে ব্যবসায়ী গিয়াস উদ্দিন মারা যান এবং রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জালালকেও মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, “সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা