আন্তর্জাতিক

ইরানের সেই তরুণী গ্রেপ্তারের পর কোথায় আছেন অজানা!

আন্তর্জাতিক ডেস্ক

হিজাব ঠিকমতো পরা হয়নি বলে ইরনের নিরাপত্তা বাহিনীর হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক তরুণী। পরে দেশটির কড়া পোশাকবিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন তিনি। পুলিশ তাকে তুলে নিয়ে যায়। তিনি কোথায় রয়েছেন, তা এখনো অজানা।

সংবাদ সংস্থা এএফপির খবর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

তরুণীকে হেনস্তা ও তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইতোমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে ইরানে। তরুণীর নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে।

ইরানে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইতোমধ্যে বিবৃতি দিয়ে তরুণীর মুক্তির দাবি জানিয়েছে। সেই সঙ্গে পুলিশি হেফাজতে থাকাকালীন তরুণীর ওপর যেন কোনো রকম অত্যাচার না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।

অ্যামনেস্টি বলেছে, হেফাজতে তরুণীর ওপর অত্যাচার এবং দুর্ব্যবহার যেন না হয়, কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে হবে। তিনি যেন নিজের পরিবার এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে এবং সর্বোপরি, তরুণীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে

তরুণীকে গ্রেপ্তারের সময়ে মারধর এবং তার ওপর যৌন হেনস্থার কিছু অভিযোগ ওঠে এসেছে। সেই অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি।

শনিবার (২ নভেম্বর) একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে হাঁটছেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি জায়গায় গিয়ে বসে পড়েন।

বিশ্ববিদ্যালয় চত্বরে একাই নীরব প্রতিবাদ জানিয়েছিলেন। আশপাশে যে নারীদের দেখা গেছে, সবারই মাথায় হিজাব, শরীর আপাদমস্তক আবৃত। কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের ওই তরুণীকে আটক করতে দেখা যায়।

পরে জানা যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে, গ্রেপ্তারের পর কোথায় রাখা হয়েছে তরুণীকে, তিনি কী অবস্থায় রয়েছেন— কিছুই স্পষ্ট নয়। যা নিয়ে বিশ্ববাসীর মনে আবারো উদ্বেগ দানা বেঁধেছে। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ইরানের কুর্দি নারী মাশা আমিনির কথা।

২০২২ এর সেপ্টেম্বরে তেহরানে মাথায় ঠিকমতো হিজাব না থাকায় মাশা আমিনিকে ধরে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ। পরে তাদের হেফাজতে আমিনির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এতে বহু মানুষের মৃত্যু হয়।

দেশটির নিরাপত্তা বাহিনী সহিংসভাবে এই বিক্ষোভ দমন করে। কিন্তু তারপর থেকে দেশটির বহু নারী তাদের হিজাব খুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা