আন্তর্জাতিক

স্পেনে বন্যায় মৃত বেড়ে ২১১

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের ভ্যালেন্সিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির

ভ্যালেন্সিয়া প্রদেশে নিখোঁজদের অনুসন্ধান এবং জীবিতদের সহায়তা করার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। এ ছাড়া অন্য দু’টি অঞ্চলে আরো তিনজন মারা গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যায় মৃত মানুষের এই সংখ্যা নিশ্চিত করেছেন। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরো বাড়তে পারে।

গত মঙ্গলবার ভ্যালেন্সিয়ায় আট ঘণ্টার প্রবল বৃষ্টির ফলে বন্যা শুরু হয়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমান হয়েছে ওই আট ঘণ্টায়। বিধ্বংসী এই বন্যার জন্য তারা জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন।

স্পেনের আবহাওয়া অফিসের তথ্য মতে, স্মরণকালের ইতিহাসে ইউরোপে যত বিধ্বংসী বন্যা হয়েছে, সেসবের মধ্যে স্পেনের বন্যা অন্যতম। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল। তারপর স্পেনে এই বন্যায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হলো।

স্পেনের স্থানীয় এক বাসিন্দা বলেন, সব কিছু ধ্বংস হয়ে গেছে। দোকান, সুপারমার্কেট, স্কুল, গাড়ি সব শেষ।

তবে স্পেনের বিরোধী রাজনীতিবিদরা সরকারের সমালোচনা করছেন বলছেন, সরকার সঠিক সময়ে সতর্কবার্তা দেয়নি এবং উদ্ধার তৎপরতায়ও দেরি করেছে।

দেশটিতে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনো ঝুঁকির মুখে আছে বিভিন্ন এলাকা। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নেই সুপেয় পানির সরবরাহ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, মানুষের জীবন বাঁচানো।’

বন্যায় ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক ও ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠতে বা গাছ আঁকড়ে ধরতে দেখা যায়।

বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের জাতীয় শোক পালন করা হয়েছে। বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে গত বুধবার দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা