সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়নের অভিযোগে দেশটির ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।

বুধবার (৩ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরান জানায়, নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না।

এর আগে গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী।

চলমান এ গণহত্যা শুরুর পরপরই এর প্রতিবাদে বিক্ষোভে নামে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু সেই শান্তিপূর্ণ বিক্ষোভে দমনপীড়ন চালায় পুলিশ-প্রশাসন।

টেক্সাস, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, উটাহ, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো, নিউ জার্সি, কানেক্টিকাট ও লুজিয়ানার ক্যাম্পাসগুলো থেকে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হামলায় গুরুতর আহত হয় অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা