সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যাত্রীবোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালোর হাইওয়েতে একটি মিনি বাস পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা দিলে ১৩ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

শুক্রবার ভোররাত পৌনে চারটায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন যাত্রী ওই মিনি বাসে করে ভ্রমণ করছিলেন।

নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানা না গেলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিনি বাসের চালক গাড়ি চালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা