ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সাম্প্রতিক ফসলহানিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ।

নেতৃদ্বয় বলেন, দেশের উল্লেখযোগ্য খাদ্য উৎপাদন কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে আসে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও অনেক সময় এসব অঞ্চলের কৃষকরা তাদের প্রাপ্য সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন। কৃষকদের সংগঠিতভাবে আন্দোলন বা ধর্মঘটের সুযোগ না থাকায় তাদের দুর্ভোগ অনেক ক্ষেত্রে আড়ালেই থেকে যায়।

সম্প্রতি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার করিমপুর ও আব্দুল্লাহপুর হাওরে আকস্মিক পানি প্রবেশে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটে। এতে ওই এলাকার অসংখ্য কৃষক চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে তারা জানান।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদানের দাবি জানান কৃষক দলের এই দুই নেতা।

অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও ওবায়দুল্লাহ ওবায়েদ বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারের অনুদান ও সহায়তা সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করতে কৃষক দল আন্তরিকভাবে কাজ করছে।”

একই সঙ্গে হাওরাঞ্চলের কৃষকদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা, টেকসই বাঁধ নির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

সংশ্লিষ্টদের মতে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা