ছবি: সংগৃহীত
জাতীয়

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

আমার বাঙলা ডেস্ক

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইইডিআরএ) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিতে দুটি সংশোধনী বিল পাস হয়েছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি পাস হয়।

জানা যায়, সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উপস্থাপন করেন।

প্রথম বিলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা তুলে ‘বিএসইসি আইন, ১৯৯৩’ এর সংশোধনের প্রস্তাব করা হয়।

অন্যদিকে বিমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছর বয়সসীমা সংক্রান্ত ‘অযোগ্যতার বিধান’ বিলুপ্ত করে ‘আইডিআরএ আইন, ২০১০’ সংশোধনের প্রস্তাব করা হয়। পরে দুটি বিলই কণ্ঠভোটে পাস হয়।

এদিকে বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়- পুঁজিবাজার ও বিমাখাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন’ ব্যক্তিকে দায়িত্ব দিতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন। আইডিআরএ সংশোধন বিল, ২০২৬ এ বিদ্যমান আইনের ৭ ধারার উপধারা ৩ সংশোধনের প্রস্তাব পাস করা হয়েছে।

আইডিআরএ আইন, ২০১০ এর ধারা ৭ এ চেয়ারম্যান এবং সদস্য হওয়ার ‘যোগ্যতা ও অযোগ্যতার’ বিধান রয়েছে। বিদ্যমান আইনের ধারা ৭ এর উপধারা ৩ এর দফা ছ-এ বলা আছে, কোনো ব্যক্তির বয়স ৬৭ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা সদস্য হওয়ার যোগ্য থাকবেন না। সংসদে উত্থাপিত বিলে এই ‘ছ দফা’ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিলে বলা হয়েছে- ধারা ৭ এর উপধারা ৩ এর দফা ‘ঙ’ এর শেষে থাকা সেমিকোলনের পর ‘বা’ শব্দ বসবে। দফা ‘চ’ এ থাকা ‘; বা ’ এর পরিবর্তে দাঁড়ি বসবে এবং দফা ‘ছ’ বিলুপ্ত হবে। এর ফলে আইডিআরএ-তে চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছরের বয়সসীমা বিলুপ্ত হবে। এসব বিষয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। তবে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিল দুটির বিপক্ষে ভোট দিয়েছেন।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, সরকার দল সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তারা চাইলে আইন পাস করতে পারে। তবে যে দুটি বিল পাস হল, তার বিষয়বস্তু নিয়ে যথেষ্ট ব্যাখ্যা হয়নি।

এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিষয়বস্তু হল যে এই যে, সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের যে আইনটি এবং এই যে বীমা করপোরেশনের যে আইন দুইটা- আইনের বয়সের যে বাধ্যতাকতা ছিল, সেই বাধ্যতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে।

বিলের ভাষা সংক্ষিপ্ত হওয়ায় দেখে মনে হতে পারে বড় কিছু হচ্ছে না জানিয়ে আখতার বলেন, কিন্তু বাস্তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রে ৬৫ বছরের এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ক্ষেত্রে ৬৭ বছরের বয়সসীমা ছিল, সেটিই তুলে দেওয়া হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা