আন্তর্জাতিক

আইআরজিসির শীর্ষ কমান্ডার, ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)– এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাদমানি ইরানের ‘সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরান থেকে ১০টির কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো তিন দফায় ছোড়া হয়। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকা। সময় ছিল দিবাগত রাত ১২টা, সাড়ে ৩টা ও ভোররাত সাড়ে ৪টা।

প্রতিবেদনে আরো বলা হয়, গত রাতে ইসরায়েলের শহুরে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগের তিন রাতে ইসরায়েলে বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত স্থাপনায় আঘাত হানে। ইসরায়েলে ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এখন ইসরায়েল দাবি করছে, গত রাতে ইরানের হামলা উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা