সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ১৩৩৩

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সারাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছর ১ হাজার ৪৬০ জনের মৃত্যু হলো।

শুক্রবার (১০ নভেম্বর) ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ঢাকা সিটির এবং আটজন ঢাকা সিটির বাইরের। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৩ জন।

এর মধ্যে ঢাকা সিটির ২৯৮ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি ২০২৩ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮০ হাজার ৯০৪ জন। মারা গেছেন ১ হাজার ৪৬০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৫৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬০৩ জন।

প্রসঙ্গত, ২০২২ সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা