সংগৃহিত
লাইফস্টাইল

ডেঙ্গু রোগের লক্ষণসমূহ

লাইফস্টাইল ডেস্ক: ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ। পরিষ্কার পানি জমে থাকলে সেখানে এই মশা জন্মায়। ডেঙ্গু মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা কম ঘটে না। ডেঙ্গু জ্বরকে প্রথমে বেশিরভাগ মানুষই সাধারণ জ্বর ভেবে ভুল করে থাকেন। কিন্তু এর লক্ষণ আগে থেকেই জানা থাকলে চিনতে পারা সহজ হয়।

১) প্রচণ্ড জ্বর:

ডেঙ্গু জ্বরের শুরুতে হালকা জ্বর থাকলেও তা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর জ্বর ১০০ ডিগ্রির ওপরে উঠে যায়। সেইসঙ্গে ত্বকে ক্ষত তৈরি হতে পারে। রক্ত পড়তে পারে প্রস্রাব ও মলের সঙ্গে। এসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

২) শরীরের ব্যথা:

জ্বরের সঙ্গে শরীর ব্যথা হওয়াটা অস্বাভাবিক নয়। তবে খুব বেশি ব্যথা হলে সতর্ক হোন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো পেশী ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হওয়া। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে মোটেও অবহেলা করবেন না।

৩) পেট ব্যথা:

জ্বরের পাশাপাশি পেটে ব্যথা হলে সতর্ক হোন। কারণ ডেঙ্গুজ্বর হলে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। এই জ্বরে আক্রান্ত হলে তীব্র ব্যথা বা ক্র্যাম্প অনুভব হতে পারে। এই ব্যথা যে ডেঙ্গুর কারণে হচ্ছে তা অনেকে বুঝতে পারেন না। তাই জ্বরের সঙ্গে সঙ্গে পেট ব্যথা হলে একদমই অবহেলা করবেন না।

৪) রক্তপাত:

ডেঙ্গুজ্বর হলে রক্তপাত সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে শরীরে ছোট ছোট দাগ বা লালচে দাগ দেখাতে পারে। অনেক সময় ত্বক, নাক এমনকী মাড়ি থেকেও রক্তপাত হতে পারে। শরীরের কোনো অংশ থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

৫) অনবরত মাথাব্যথা:

যদি জ্বরের পাশাপাশি আপনার মাথাব্যথা চলতেই থাকে তবে একদমই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। সঠিক পরীক্ষার মাধ্যমে তখন ডেঙ্গু নির্ণয় করা সহজ হবে। এছাড়া ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো চোখে ব্যথা। এসময় চোখের পেছনে অস্বস্তিকর ব্যথা হতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি করবেন না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা