সংগৃহিত
লাইফস্টাইল
সতর্ক থাকতে করণীয়

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা

লাইফস্টাইল ডেস্ক: হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই কিডনি বিকল হতে পারে। মূলত তাপমাত্রা ও আবহাওয়ার কারণেই এমনটি ঘটে।

চলুন জেনে নেওয়া যাক গরমে কিডনির কী কী সমস্যা হতে পারে, এর থেকে মুক্তির উপায়ই বা কী?

গরমে কিডনির কী কী সমস্যা হতে পারে?

খনিজ পদার্থ ফিল্টার:

কিডনি সাধারণত খনিজ পদার্থ ফিল্টার করে না। ফলে সেগুলো রক্তে থেকে যায়। তবে কিডনির ক্ষতি হলে সেগুলোও ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে।

গ্লোমেরুলি নষ্ট হয়ে যায়:

নানা কারণে কিডনির গ্লোমেরুলি নষ্ট হয়ে যায়। এর মধ্যে অন্যতম কারণ হলো গরম। গরমে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। যার ফলে সূক্ষ্ম রক্তজালিকা ছিঁড়ে যায়। এর ফলে প্রোটিনও মূত্র দিয়ে বেরিয়ে যেতে পারে।

উৎসেচক:

শরীরের গুরুত্বপূর্ণ উৎসেচকও রক্তে মিশে থাকে। এই উৎসেচকগুলো নানা কাজে সাহায্য করে শরীরকে। এই বিলিরুবিন ও বিলিভারডিনের মতো এই উৎসেচকগুলো মূত্র দিয়ে বাইরে বেরিয়ে আসে।

ডিহাইড্রেশন:

কিডনির সমস্যা হওয়ার একটি বড় কারণ ডিাহাইড্রেশন। এতে রক্তে পানির পরিমাণ কমে যায়। কিডনি তখন ঠিকভাবে কাজ করতে পারে না। কিছু ক্ষেত্রে কিডনি কাজ করা বন্ধও করে দেয়।

তাপমাত্রা:

শরীরের ভেতরের তাপমাত্রা এমনতেই বাইরের থেকে বেশি। তার মধ্যে বাইরের তাপমাত্রা ৪০ হলে ভেতরের তাপমাত্রা আরও বাড়বে। বেশি তাপমাত্রায় শরীরের অঙ্গ বিকল হয়ে যায়। কিডনির ক্ষেত্রেও তেমনটাই হয়ে থাকে।

কিডনির সুস্থতায় করণীয়-

১) পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আসলে গ্লোমেরুলি আমরা দেখতে পাই না। কারণ এগুলো খুবই সূক্ষ্ম। তাই কখন এগুলো খারাপ হচ্ছে তা বোঝা অসম্ভব। কারণ এক্ষেত্রে কোনো লক্ষণও দেখা দেয় না। তাই শরীরে পানির অভাব ঘটতে দেওয়া যাবে না।

২) অপেক্ষাকৃত ঠান্ডা স্থানে বেশি থাকতে হবে। এতে শরীর কম গরম হবে। ফলে ভেতরের অঙ্গগুলোর তাপমাত্রা বেড়ে যাবে না।

৩) পানি শরীরের তাপমাত্রা কমায়। একই সঙ্গে ডাবের পানি, আখের রস, দইয়ের ঘোল, লাচ্ছিও তাপমাত্রা কমাতে সাহায্য করে। তাই এগুলো পান করতে পারেন। সূত্র: এবিপি নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা