ছবি: সংগৃহীত
পরিবেশ

তীব্র শীতে জবুথবু জনজীবন; সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি

পাহাড়, হাওর, বিল, চা–বাগান ও সমতল ভূমি বেষ্টিত এলাকা মৌলভীবাজারে জেঁকে বসেছে হাড়কাঁপানো তীব্র শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিনের মধ্যে বুধবার (৩১ ডিসেম্বর) ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার (২৯শে ডিসেম্বর) মৌলভীবাজারে তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে এবং জনজীবন শীতের দাপটে জবুথবু।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে যেতে হচ্ছে বোরো ধানচাষি, চা–শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবীদের। তবে শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীত উপেক্ষা করে কষ্ট করে কাজ করছেন তারা।

বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, টমটমচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া মানুষ। তাদের বেশির ভাগকেই খোলা আকাশের নিচে কাজ করতে হচ্ছে।

জেলার প্রত্যন্ত এলাকায় রাতে ও সকালে শীতের কারণে গ্রাম–গঞ্জের মানুষের কষ্টে দিন কাটছে। গতকাল বুধবার সারাদিন পূর্ণ আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন, সূর্যের দেখা মেলেনি। একই অবস্থা বৃহস্পতিবার সকাল থেকেও বজায় রয়েছে। শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষ ফুটপাত থেকে গরম কাপড় কিনতে ব্যস্ত। তবে গত কয়েক দিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে, যার কারণে দিন কাটছে অতি কষ্টের মধ্য দিয়ে। দিনের বেলায় রোদের দেখা না মিললেও শীতের তীব্রতা কমেনি।

অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এবং উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। পাশাপাশি প্রতিদিন শিশু ও বয়স্করা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন পর তাপমাত্রা আরও কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েক দিন বিরাজ করবে, জানান তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা