ছবি: সংগৃহীত
জাতীয়

শপথ নিতে সংসদ ভবনে জামায়াত আমির

আমার বাঙলা ডেস্ক

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছেন তিনি।

এর আগে, এদিন সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হয়। এরপর জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেবেন।

এর আগে, নতুন সরকারে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। বেলা পৌনে ১১টার দিকে শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারেক রহমানসহ বিএনপির এমপিরা।

এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপ...

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্...

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডি...

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা