ছবি: সংগৃহীত
সারাদেশ

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর্ষের ঐতিহ্যবাহী আহ্লা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন পূজা-অর্চনা ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, এ উপলক্ষে ধলঘাট-আহ্লা মিলন সংঘ-এর উদ্যোগে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রী শ্রী চ-ীযজ্ঞ ও চ-ীপাঠ অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে বিশেষ পূজা, ভক্তিমূলক আয়োজন, সন্ধ্যা আরতি এবং আগত ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ। মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
ধর্মীয় এ আয়োজনে চ-ীযজ্ঞ পরিচালনা করবেন পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রম-এর অধ্যক্ষ ও সভাপতি স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। পৌরহিত্য করবেন বিশিষ্ট পুরোহিত প-িত দোলন চক্রবর্ত্তী। তাঁদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদায় সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উক্ত শুভানুষ্ঠানে ভক্ত, অনুরাগী, দাতা-সদস্যসহ সর্বস্তরের সুধীজনের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিচালনা কমিটির সভাপতি শিবপ্রসাদ দাশ ও সাধারণ সম্পাদক সুমন দে ও মন্দির নির্মাণ কমিটির সভাপতি লায়ন বাপন দাশগুপ্ত।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হা...

চট্টগ্রামে যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালি...

হামলা থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, তিন দিন পর মিলল তরুণের মরদেহ

চট্টগ্রামে হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও শ...

বৈদ্যুতিক খুঁটির শর্টসার্কিটে টেরীবাজারে সাইনবোর্ডে আগুন

চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের জেরে একট...

চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ!

চট্টগ্রাম ওয়াসার নতুন ভবন কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদি...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা