সংগৃহীত
বিনোদন

মা হওয়ার ব্যাপারটি বোকামির মতো: রাধিকা

বিনোদন ডেস্ক

সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী কায়দায় জানিয়েছেন তিনি। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। সেখানেই প্রকাশ্যে আসে তার বেবি বাম্পের ছবি। তবে এই খবর গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। এমনকি অভিনেত্রী জানান, তিনি মা হতেও চাননি। নিজের এই মাতৃত্ব সফরকে ‘বোকামি’ বলেই মনে করেন তিনি!

২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন তারা এবং বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী।

রাধিকা জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, ‘আমার মা হওয়ার ব্যাপারটি বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কিনা, এই ভেবে।’

অন্তঃসত্ত্বা হওয়ার পরেও জীবনে বেশকিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনোই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা