সংগৃহীত
বিনোদন

‘তিনি যে সালমান খান’

বিনোদন ডেস্ক

লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘নার্ভাস তো হবই, তিনি যে সালমান খান। এই প্রথম হিন্দি ছবি, যেখানে আমি নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছি। তাই আরো বেশি রোমাঞ্চিত।’

দক্ষিণি এই নায়িকা আরো বলেন, ‘আমি চাই না যে মানুষ আমাকে শুধু আমার অভিনয়ের জন্যই চিনুক। আমি পুরোপুরি বাণিজ্যিক ছবির অংশও হতে চাই। মানুষ আমাকে বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে জানুক, যেন আমার ওপর সবাই আস্থা রাখতে পারেন। তবে আমি সব ধরনের ছবির অংশ হতে চাই। অভিনয়কে উপভোগ করতে চাই।’

গত বছর রাশমিকা অভিনীত আরেক সিনেমা ‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাকে রোমান্স করতে দেখা গিয়েছিল।

আলোচিত-সমালোচিত এ ছবির সিকুয়েলের কথা আগেই ঘোষণা করা হয়েছে। ‘অ্যানিমেল পার্ক’ ছবিতে আবার রাশমিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে।

সিকুয়েল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা আমাকে যখন এ ছবির সারাংশ বলেছিলেন, শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। জানি না সিকুয়েলে তিনি কী কী বদল আনতে চলেছেন। শুধু এটুকু জানি, এ ছবি পুরোপুরি ‘ম্যাডনেস’। রণবীর আর সন্দীপের সঙ্গে কাজ দারুণ উপভোগ্য ছিল। দ্বিতীয় কিস্তির সময়ও খুব মজা করব।

শোনা যাচ্ছে, ‘সিকান্দার’ ছবির প্রথম পোস্টার সালমানের জন্মদিন, অর্থাৎ ২৭ ডিসেম্বর প্রকাশ করবেন নির্মাতারা। ছবিটি ২০২৫ সালের ৩০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা