সংগৃহীত
বিনোদন

মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের অ্যালবাম উদ্ধার 

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভেন্টুরা কাউন্টির একটি পরিত্যক্ত স্টোরেজ ইউনিট থেকে প্রয়াত বিশ্ববিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গানের একটি দুর্লভ ক্যাসেট উদ্ধার করা হয়েছে। গানগুলো ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল; যা কিংবদন্তি এ শিল্পীর সৃষ্টিশীল সময়ের একটি দুর্লভ চিত্র তুলে ধরছে।

এই বিরল আবিষ্কারটি করেন ক্যালিফোর্নিয়া হাইওয়ের প্রাক্তন প্যাট্রোল অফিসার গ্রেগ মুসগ্রোভ। শখের বসে ‘ট্রেজার হান্টিং’ অর্থাৎ লুকিয়ে থাকা মূল্যবান সামগ্রী খোঁজার একটি অভিযান শুরু করেন তিনি। সেই সূত্রেই তিনি ব্রায়ান লরেন-এর পুরাতন স্টোরেজ ইউনিটটি খুঁজে পান। ব্রায়ান লরেন ছিলেন একজন বিখ্যাত সংগীত প্রযোজক, যিনি মাইকেল জ্যাকসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

স্টোরেজ ইউনিট থেকে উদ্ধার হওয়া গানের মধ্যে রয়েছে ‘ডোন্ট বিলিভ ইট’, ‘সন অব থ্রিলার’, ‘ট্রুথ অন ইয়োথ’। এই গানগুলো একটি গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী, যখন মাইকেল জ্যাকসন তার বিখ্যাত ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশের জন্য বিভিন্ন ধারার সংগীতে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।

গ্রেগ মুসগ্রোভ এই গানের টেপগুলো আবিষ্কার করার পর তিনি মাইকেল জ্যাকসন এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন। এস্টেট জানায়, তারা এই বিশেষ ক্যাসেট কপির মালিক নয়, কিন্তু মূল মাস্টার রেকর্ডিংগুলোর স্বত্ব তাদের কাছেই সংরক্ষিত আছে। এই আইনি অবস্থানের কারণে গানগুলো জনসমক্ষে প্রকাশের বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছে। যদিও এস্টেট এই ক্যাসেটগুলো কেনার আগ্রহ প্রকাশ করেনি, তবে গানগুলোর বাণিজ্যিক ব্যবহারের অধিকার তারা সংরক্ষণ করে রেখেছে। তবে মুসগ্রোভ ও তার আইনজীবী গানগুলো মাইকেল জ্যাকসন স্মারক সংগ্রাহকদের কাছে বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু কিছু সৌভাগ্যবান ব্যক্তিই হয়তো গানগুলো পুরোপুরি শোনার সুযোগ পাবেন। বর্তমানে গানগুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এগুলো প্রকাশিত হলে তা নিঃসন্দেহে সংগীত জগতে একটি বড় ঘটনা হবে। কিন্তু আইনি এবং নৈতিক দিকগুলো বিবেচনায় রেখে মুসগ্রোভ এই গানগুলো ভবিষ্যতে কী করবেন, সেটি পরিষ্কার নয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা