বিনোদন
রেজওয়ানা চৌধুরী বন্যা

শুধু আমি রয়ে গেলাম

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশে অন্যতম রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার অন্যতম। সেই পাপিয়া এখন সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যু খবরে শোকের ছায়া নেমে এসেছে পাপিয়ার ভক্ত-সহকর্মীদের মাঝে।

পাপিয়া সারোয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একটা সময় এই পাপিয়াকে নিয়েই পথচলা ছিল তাদের। সঙ্গে ছিলেন সাদি মহম্মদ, মিতা হক।

মিতা হক, সাদি মহম্মদ এর মতো এবার না ফেরার দেশে পাড়ি জমালেন পাপিয়া সারোয়ারও। তাদের সেই সঙ্গের মাঝে রয়ে গেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। কাছের মানুষদের হারিয়ে শোকাহত তিনি। তাই দুই বাক্যের বেশি বলতেও পারলেন না এই শিল্পী।

রেজওয়ানা চৌধুরী বন্যা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘একসঙ্গে গানের জীবনে পথ চলেছিলাম সাদি, পাপিয়া, মিতার সঙ্গে। শুধু আমি রয়ে গেলাম।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় একুশে পদকজয়ী শিল্পী পাপিয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাপিয়া। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভাগ্যের পরিণতিতে স্বামী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা