ছবি: সংগৃহীত
বিনোদন

দুর্ঘটনার পর কেমন আছেন অপূর্ব, ফারিণ, পাভেলরা

বিনোদন প্রতিবেদক

গতকাল ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলছিল। শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্যধারণের সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় শুটিং। কাজ ফেলে শুটিং ইউনিটকে ছুটতে হয় হাসপাতালে। গতকাল শুক্রবার ওয়েব ফিল্মের পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুক স্ট্যাটাসে দুঃখের সঙ্গে তিন অভিনয়শিল্পীর আহত হওয়ার কথা জানান। আহত এই অভিনয়শিল্পীরা এখন কেমন আছেন?

আজ শনিবার খবর নিয়ে জানা যায়, জিয়াউল ফারুক অপূর্ব গতকাল শুটিংয়ের সময় স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। তিনি হাতে ব্যথা পান। পরে হাসপাতালে নিয়ে আসার পর জানা যায়, হাড়ে কোনো ক্ষতি হয়নি এই অভিনয়শিল্পীর। কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়। পরে বিশ্রাম শেষে গতকালই তিনি বাসায় চলে যান।

হাতে ও পায়ে আঘাত পান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর হাত ও পায়ের কিছু অংশ কেটে যায়। তবে দ্রুত হাসপাতালে নিয়ে আসায় ও চিকিৎসকের পরামর্শে তিনিও বর্তমানে সুস্থ। তবে বিশ্রাম নিতে হবে। গতকালই বাসায় ফিরেছেন জানালেন আহত আরেক অভিনেতা সাইদুল রহমান পাভেল। তিনি পাভেল নামেই পরিচিত।

গতকাল পরিচালক কাজল আরেফিনের ফেসবুক স্ট্যাটাসের সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময়ে পাভেল রহমান সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। আজ পাভেলের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর অবস্থা গুরুতর ছিল। সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। বর্তমানে অনেকটাই সুস্থ, তবে এখনো বুকে ব্যথা রয়েছে।

পাভেল জানালেন, কথা বলতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘পড়ে গিয়ে যে ব্যথাটা পায়, সেটা পেয়েছি। সমস্যা হচ্ছে, ব্যথাটা বুকে লেগেছে আমার। আমি এখনো ঠিকভাবে কথা বলতে পারছি না। কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে। এর বাইরে আর কোনো সমস্যা নাই। এখনো আমি হাসপাতালে আছি। আজ হয়তো রিলিজ নিব। চিকিৎসকেরা বলে দিয়েছেন, বাসায় গিয়ে কয়েক দিন বিশ্রাম নিতে হবে।’

গতকাল থেকে দুর্ঘটনায় আক্রান্ত শিল্পীদের পাশে সারাক্ষণ ছিলেন পরিচালক কাজল আরেফিন।

তিনি গতকাল আহত ব্যক্তিদের জন্য ভক্তদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি, আর করছি, সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যাঁরা আমার ওপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুন্দর কাজ দর্শকদের উপহার দিতে। হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে, কীভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে! প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা