সংগৃহীত
বিনোদন

জামিন পেলেও জেলে রাত কাটাতে হয়েছে আল্লু অর্জুনকে

বিনোদন ডেস্ক

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দিনভর চলে থানা-আদালত নিয়ে টানাহেঁচড়া। অবশেষে নায়ককে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট; ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।

এর আগে গ্রেপ্তারের পর পরই আল্লুর বিরুদ্ধে ১৪ দিনের জন্য হাজতবাস লিখে রেখেছিলেন নিম্ন আদালত। সেই রায় খারিজ করে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন; তাও আবার গ্রেপ্তারের কয়েকঘণ্টার মধ্যে। কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অসম্পন্ন থাকায় সঙ্গে সঙ্গেই পুলিশি হেফাজত থেকে বের হতে পারেননি আল্লু আর্জুন; শুক্রবার রাতেই তাকে কাটাতে হয়েছে কারাবাসে।

এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, শুক্রবার রাত পর্যন্ত জামিনের অর্ডার পৌঁছায়নি পুলিশের হাতে। অর্থাৎ শনিবার সকালের আগে তিনি জেল থেকে বের হতে পারছেন না, তা স্পষ্ট। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবারেই হাজতবাস থেকে ছাড়া পাবেন আল্লু অর্জুন। তবে তার জন্য প্রথম শ্রেণির সেল প্রস্তুত রাখা হয়েছে। আর এই খবর ছড়াতেই হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে আল্লু অর্জুনের অনুরাগীরা বিক্ষোভ শুরু করেন।

দক্ষিণী এই সুপারস্টারের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া– এসব নিয়ে সরগরম সিনেদুনিয়া। প্রিয় অভিনেতার ‘ঝুকেগা নেহি’ ভঙ্গিকে সামনে রেখেই অনুরাগীরা তার মুক্তির দাবিতে শোরগোল তোলে, তার হয়ে সুর চড়ান সহকর্মীরাও।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কেন শুধু অভিনেতাকে গ্রেপ্তার করা হল, সেই প্রশ্নও ওঠে।

তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসিও ফোটে অনুরাগীদের মুখে। ধৈর্য ধরে তারা অপেক্ষা করতে থাকেন, কখন জেল থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবেন তাদের প্রিয় হিরো।

পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।

অন্যদিকে, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে এক হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা