বিনোদন

এবার পাকিস্তানে শাকিব খান

বিনোদন প্রতিবেদক

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে পাকিস্তানে ঢোকার সুযোগ পেলেন শাকিব খান। আজ থেকে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তুফান’।

১৯৭১ সালের পর এতো বড় পরিসরে ঢালিউডের কোনও ছবিই পাকিস্তানে মুক্তি পায়নি।

জানা গেছে, প্রথম সপ্তাহে ‘তুফান’র ১৩০টি করে শো হবে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। পরের সপ্তাহে এর সংখ্যা বাড়তেও পারে বরে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে ‘তুফান’। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।

ছবিটির পাকিস্তান সফর প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমে বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। এবার সেটা বাস্তবেও দেখা যাচ্ছে।”

‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দায় দর্শকদের পরিচি...

এবার ৬ গোল হজম করল বাংলাদেশ!

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা