ছবি: সংগৃহীত
বিনোদন

৯০ হাজার ৮ শ’ ৭০ জনকে ব্লক করেছেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক

ফেসবুকে আজেবাজে মেসেজ দেওয়ার জন্য এ পর্যন্ত ৯০ হাজার ৮শ’ ৭০ জনকে ব্লক করেছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, আজেবাজে মেসেজ দেওয়ার কারণে এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৯০ হাজার আইডি ব্লক করেছেন তিনি।

ডলি সায়ন্তনী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি এ পর্যন্ত ৯০, ৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উলটাপালটা মেসেজ করবেন, তো ব্লক খাবেন।’

ডলির সেই ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ শিল্পীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেউ আবার -আলোচনায় আসার জন্য গায়িকা মিথ্যা তথ্য শেয়ার করেছেন- এমনটাও দাবি করেছেন। ফেসবুকে ডলি সায়ন্তনীর ফলোয়ার প্রায় ১০ লাখ। সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করার কথা জানালেন এই শিল্পী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। তবে সংগীতাঙ্গনের জনপ্রিয়তা ভোটের মাঠে কাজে লাগাতে পারেননি তিনি। প্রসঙ্গত, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স-এর ব্যানারে প্রথম ডলির একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে।

ডলি সায়ন্তনী এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি ১৫টি একক অ্যালবাম, ১০০ টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন।

এ ছাড়াও তিনি ৭০০ টির ওপরে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তার গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল ‘উত্থান-পতন’। গানের কথা ছিল রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

যুক্তরাজ্য-ডেনমার্ক জোটে যোগ দিতে কানাডার আবেদন

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিত...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা