সংগৃহিত
বিনোদন

আবারও দেশের গানে আসিফ

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী আসিফ আকবর রোমান্টিক গানের পাশাপাশি বেশ কিছু দেশের গানে কণ্ঠ দিয়েও প্রশংসিত হয়েছেন। তিনি আরও একটি দেশের গান তার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন।

আসিফের এবারের দেশের গানের শিরোনাম জানতে চাই। গানটির কথা লিখেছেন আকতার হোসেন। এর সুর ও সংগীতায়োজন আয়োজন করেছেন সুমন কল্যাণ। এ গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করবে প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক।

আসিফ আকবর তার ফেসবুক পোস্টে লিখেছেন, গান- জানতে চাই। নতুন প্রজন্মকে বলতে চাই, কেন আজ ঘুমিয়ে আছো, জেগে ওঠো। লাখো শহীদের আত্মায় আজ শান্তি নাই। স্বাধীন করেছিলো দেশ, বলেছিলো স্বাধীনতা চাই। কেন আজ দেশে স্বাধীনতা নাই, সবার কাছে জানতে চাই।

তিনি আরও লিখেছেন, প্রিয় সুমন কল্যাণ, বাংলাদেশের একজন গুণী মিউজিশিয়ান। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও একসঙ্গে কাজ করা হয়নি দুঃখজনকভাবে। সুমন কল্যাণ দাদার সুর ও সংগীতে আরও একটি দেশের গান। অনেকদিন পর দেশের গানটি গেয়ে মনে খুব প্রশান্তি পেয়েছি। কৃতজ্ঞতা ভাই আমার।

আসিফ আকবর আরও লিখেছেন, গানটি গাওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে স্নেহের ইয়ামিন ইলান, ভিডিও তৈরি করবে ইলানের প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক। সুদূর ফ্রান্সে প্রবাসে থাকা একজন আকতার হোসেনের গীতিকবিতায় দেশপ্রেমের আর্তি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আক্তার হোসেন ভাইকে ধন্যবাদ চমৎকার লেখনীর জন্য। দেশটা সবার, কারও নয় একার। ভালোবাসা অবিরাম।

এদিকে আসিফ এখন গান গাওয়ার পাশাপাশি ভার্সাটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ) বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বও পালন করছেন তিনি।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা