সংগৃহীত
শিক্ষা

চবির ডাইনিংয়ে খাবারে শামুক, ম্যানেজারকে খাওয়ালেন শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের ডাইনিংয়ের খাবারে শামুক পেয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে অসন্তোষ দেখা দেয় তাদের মধ্যে। এক পর্যায়ে নিম্নমানের সেই খাবার ম্যানেজারকে খাইয়েছেন তারা।

শনিবার (২ নভেম্বর) রাতে হলের খাবার খেতে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, রাতে হলের ডাইনিংয়ে খাবার খেতে যান শিক্ষার্থীরা। এ সময় খাবারে শামুক, শাকের বদলে শুধু পানি পাওয়ায় শিক্ষার্থীরা ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন। এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।

শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।

তিনি আরো বলেন, পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের মর্য...

দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা