শিক্ষা

হিজাব না পরায় বিশ্ববিদ্যালয়ে হেনস্তা, তরুণীর পোশাক খুলে প্রতিবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

ঠিকভাবে হিজাব পরেননি তাই ইরানে এক তরুণীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে তরুণী যা করেছেন তাতে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। পোশাক খুলে প্রতিবাদ করেছেন তিনি। খবর ইরান ইন্টারন্যাশনালের।

তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে শনিবারের (২ নভেম্বর) ঘটনা এটি। পরে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা শাখার উঠানে ওই তরুণী হিজাব ছাড়া বসে আছেন।

বিশ্ববিদ্যালয়টির একজন কর্মকর্তা তরুণীর গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ মহাপরিচালক আমির মাহজুব এক্সে জানান, অশোভন আচরণের কারণে এক শিক্ষার্থীকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই শিক্ষার্থীর এমন আচরণের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

শিক্ষার্থীদের টেলিগ্রাম গ্রুপ সূত্রে জানা যায়, হেডস্কার্ফ না পরা ও নিরাপত্তা বাহিনী পোশাক ছিঁড়ে নিলে তার প্রতিবাদ হিসেবে ওই শিক্ষার্থী তার কাপড় খুলে ফেলেন।

গ্রেপ্তারের সময় তাকে মারাত্মকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তরুণীর মাথা গাড়ির দরজা বা পিলারে আঘাত করা হয়। এই কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে বলে গ্রুপে লেখা হয়েছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার কারণে মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয় দেশটির পুলিশ হেফাজতে। এর জেরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ দমাতে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর আসে।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা