অপরাধ

তুরাগে চাঞ্চল্যকর শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. রিয়াজ (২৪)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ার শুভকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। পরে গুরুতর আহত শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকারী রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে রবিবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রিয়াজকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন সে পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম ফারদিন শাহরিয়ার শুভকে ধারালো ছুরি দ্বারা আঘাত করে খুন করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা