ছবি: সংগৃহীত
অপরাধ

নোয়াখালীর সুবর্ণচরে ও মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীকে গভীর রাতে ডেকে মারধর ও ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী মোশাররফ মাঝি চর জব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী ঘাট সংলগ্ন কালাম সওদাগরের দোকানের সামনে ঘটেছে।

ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি ব্যবসার জন্য ঘাট সংলগ্ন ৩৭৫ শতাংশ জমি এক বছরের জন্য বন্ধক নেন। তবে আব্দুল রতন বেপারী জোরপূর্বক সেই জায়গা ব্যবহার করে নদী থেকে মালামাল ওঠানামা করছিলেন। তাকে বাধা দেওয়ায় আসামিরা হুমকি দেয়। একদিন আগে তাকে “দেখে নেওয়ার” হুমকি দেওয়া হয় এবং পরদিন গভীর রাতে “সমাধান” করার কথা বলে তাকে দোকান থেকে ডেকে নিয়ে আসে।

অভিযোগ অনুযায়ী, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ৩ লক্ষ টাকা লুট করে নেয়। পরে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

প্রধান অভিযুক্ত রতন বেপারী অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া অন্যান্য অভিযুক্তরা সংবাদকর্মীদের সামনে কোনো মন্তব্য করেননি এবং লুটপাটের ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা