ছবি: সংগৃহীত
অপরাধ

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় সুজন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুজন মাহমুদ (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

গতকাল (২৪ নভেম্বর) দুপুরে উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, সুজন মাহমুদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল দূর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজন জানান, সুজন মাহমুদ দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় আত্মগোপনে ছিলেন। তার ফেসবুক আইডিতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তোলা ছবিও দেখা গেছে বলে দাবি করেন তারা।

এছাড়া স্থানীয় সূত্রের দাবি, লিপটন নামের এক ব্যক্তির অস্ত্রভাণ্ডারের সঙ্গে সুজন জড়িত ছিলেন এবং এ ব্যাপারে তিনি ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। তারা মনে করেন, সুজনকে রিমান্ডে নিলে লিপটনের অস্ত্রভাণ্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। নাসির ইকবাল পাঞ্জু হত্যাকাণ্ডে সুজনের প্রত্যক্ষ সহায়তা ছিল বলেও স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দাবি, সুজন একটি রাজনৈতিক দলের আশ্রয়ে দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় চলাফেরা করেছেন। তারা কুষ্টিয়া পুলিশ সুপার বরাবর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ঘটনায় জড়িতদের পুরো চক্র উন্মোচন করা সম্ভব হয়।

এর আগে সুজনের হাতে একটি একে–৪৭ ধরনের অস্ত্র নিয়ে তোলা ছবি তার ফেসবুকে আপলোড করা হয়েছিল বলেও অভিযোগ উঠে এসেছে। বর্তমানে তিনি অস্ত্রটি কোথায় পেলেন তা উদঘাটনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, সুজন মাহমুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছিল এবং ওয়ারেন্ট জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা