ছবি: সংগৃহীত
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি

এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। নিখোঁজের তিন দিন পর পাগলা নদী থেকে দশম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। নিহত শিক্ষার্থী রাফি আল শাহাদাত হোসেন নাইম (১৬) শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি, উজিরপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে এবং শিবগঞ্জ ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে পিতার ওপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুটানী বাজার এলাকায় পাগলা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর একটার দিকে লাশ উদ্ধার করেন। পরে লাশ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) সুকমল দেব জানান, পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে

টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি...

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা কর...

গোল্ডেন বুটে শীর্ষে এমবাপে

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে টানা ১২ বছর বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা