ছবি: সংগৃহীত
অপরাধ

নোয়াখালীতে চকলেটের লোভ দেখিয়ে শিশু হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে চকলেটের লোভ দেখিয়ে মিজানুর রহমান আশরাফুল (৬) নামে এক শিশুকে ডেকে নিয়ে হত্যা এবং পরে ধানক্ষেতে লাশ পুঁতে রাখার ঘটনার মামলায় শিশুটির মায়ের পূর্বের স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ২ এপ্রিল উপজেলার কাদেরা ইউনিয়নের নজরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দণ্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৪০), যিনি শিশুটির মায়ের পূর্বের স্বামী, আশরাফুলকে বাড়ি থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যান। পরে সহযোগী আব্দুল্লাহ হাসান আল মামুন (৩৪)–এর সহায়তায় পাশ্ববর্তী আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে।

ঘটনার তিন দিন পর ধানক্ষেতে স্থানীয়রা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে খবর দিলে শিশুটির বাবা আবুল কাশেম গিয়ে লাশ শনাক্ত করেন। পরে তিনি ৬ এপ্রিল সেনবাগ থানায় চারজনকে সন্দেহভাজন আসামি করে মামলা করেন।

পুলিশ তদন্তে ঘটনার রহস্য উদঘাটন করে এবং গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ও আব্দুল্লাহ হাসান আল মামুন আদালতে স্বীকারোক্তি দিলে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ শুনানির পর আদালত ৩০২ ও ৩৪ ধারায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর হোসেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা