ছবি: সংগৃহীত
অপরাধ

কুষ্টিয়ার নিখোঁজ শ্রমিকদল নেতার লাশ ফরিদপুরে উদ্ধার

কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি

কুষ্টিয়ার পদ্মা নদীতে নিখোঁজ শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলার পদ্মা নদীসংলগ্ন ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে নৌ–পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশের পরিচয় নিশ্চিত করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর অঞ্চলের কোটয়ালি নৌ–ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক ছিলেন। এর আগে গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে তিনি সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার পদ্মা নদী থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন তাঁর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল দুই দিন উদ্ধারের চেষ্টা চালালেও আন্নুকে খুঁজে পায়নি।

সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু মাছ কেনার উদ্দেশে পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় যান। সকাল ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় তাঁর ডিঙ্গি নৌকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, দুদিন চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের ভাতিজা অর্ণব হাসান জানান, রাতে লাশের ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এটি তাঁর চাচার লাশই।

নৌ–ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেছেন। লাশের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, নৌ–পুলিশ লাশ উদ্ধার করেছে। নিখোঁজের ঘটনায় আন্নুর স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা