সারাদেশ

রাজবাড়ীতে রমজানে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে ন্যায্য মূল্যের বাজার ও টিসিবি'র পন্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এদিকে ন্যায্য মূল্যের বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকরা সরাসরি মাঠ থেকে সংগ্রহ করা তাদের শাক-সবজি, ফল, ডিমসহ বিভিন্ন নিত্য প্রয়োজনী পন্য স্থায়ী বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এই বাজার এবং চলবে ২৮ রমজান পর্যন্ত।

অপরদিকে একই সাথে কার্ড ছাড়া সকল শ্রেনী পেশার মানুষের মাঝে টিসিবি'র পন্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে পাঁচটি ট্রাকে প্রায় দুই হাজার পরিবারের মাঝে প্যাকেজ আকারে ভোজ্যতেল, মশুর ডাল, ছোলা ও চিনি বিক্রি করা হচ্ছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা