সারাদেশ

রাজবাড়ীতে রমজান উপলক্ষে বাজার তদারকি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ বাজার, আলীপুর ও আলাদীপুর বাজারে অভিযান পরিচালিত হয়।

তদারকি কার্যক্রম চলাকালে বাজারে নিষিদ্ধ পণ্য বিক্রি, অবৈধভাবে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও অননুমোদিত পণ্য বিক্রির ঘটনা শনাক্ত করা হয়। এসব অনিয়ম রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরা‌ধে সদর উপ‌জেলার বা‌নিবহ বাজা‌রে বেলাল জেনারেল স্টোরকে তিন হাজার ও একই অপরা‌ধে বা‌নিবহ বাজা‌রের জেএস স্পেশাল মুড়িকে পাঁচ হাজার টাকা জ‌রিমান করা হয়।

অভিযান চলাকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ লাইনস রাজবাড়ীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, “রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান ঠিক রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা