ছবি: মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

শ্রীমঙ্গলে বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপি'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পৌরসভার ১নং ওয়ার্ডে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোঃ মহসিন মিয়া মধু।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইফতার শেষে পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, 'আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিতে দখলবাজ, ধান্দাবাজ ও চাঁদাবাজের ঠাঁই নেই। যারা এসব অপকর্ম করবে বা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি হচ্ছে একটি গণমানুষের দল, তাই জনকল্যাণে সবাই এগিয়ে আসতে হবে।'

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ...

সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্...

প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্ন...

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

মার্কিন প্রেসিডেন্টকে অপসারণে কমিশন গঠনের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষমতা নির্ধারণে একটি কমিশন গঠনের...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার নানা সমস্যা ও সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা