সারাদেশ

পাংশায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে পৌর প্রশাসন ও বণিক সমিতি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা বাজারের ড্রেনেজ ব্যবস্থার করুণ অবস্থা দীর্ঘদিনের সমস্যা। প্রায় সব জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিছু কিছু স্থানে ড্রেন বন্ধ করে দোকান-পাট নির্মাণ করা হয়েছে, যার ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই বাজারের সড়কে পানি জমে যায়। এতে পথচারী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন।

পাংশা শহরের এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিয়েছে পাংশা পৌর প্রশাসন ও পাংশা বাজার বণিক সমিতি। যৌথভাবে তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছেন।

মঙ্গলবার (০৪ মার্চ) পাংশা পুরাতন রেলগেট এলাকায় ড্রেনের ওপর দোকানঘর নির্মাণ করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সরেজমিন পরিদর্শন করেন পাংশা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা। এ সময় উপস্থিত ছিলেন পাংশা শিল্প ও বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, ব্যবসায়ী মনিরুল ইসলামসহ বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ইউএনও ও পৌর প্রশাসক এস. এম. আবু দারদা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, "পাংশা শহর আপনাদের, এটিকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের সবার। আসুন, সবাই মিলে একটি উন্নত পাংশা গড়ি।"

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা