সারাদেশ

ফেনীতে 'কেনা দামে বেচা' কর্মসূচির উদ্বোধন

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে রমজানে রোজাদারের কষ্ট লাঘব করার লক্ষ্যে মাসব্যাপী 'কেনা দামে বেচা' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে শহর নেতৃবৃন্দ জানিয়েছেন।

মঙ্গলবার (০৪মার্চ) সকালে শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের পর জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হান্নান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।

মাওলানা আবদুল হান্নান বলেন, রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্য বৃদ্ধি ও ভেজালের প্রতিযোগিতায় লিপ্ত হন। এতে রোজাদারদের কষ্ট বহু গুণ বৃদ্ধি পায়। তাই আমরা রোজাদার গনের কষ্টের কথা বিবেচনা করে শহরের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে এধরনের ভ্রাম্যমাণ দোকান চালু করেছি। তিনি আরো বলেন, আমরা সংগঠন থেকে ভর্তুকি দিয়ে ভেজালমুক্ত ও ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় পন্য আপনাদের হাতের নাগালে নিয়ে এসেছি, যেন আপনারা পবিত্র রমজানে কিছুটা হলেও স্বস্তি ফিরে পা্ন। এসময় আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের আমীর হাফেজ নজরুল ইসলাম, ১৭নং ওয়ার্ডের আমীর রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জামায়াতের উদ্যোগে শহরের মহিপাল ও সদর হাসপাতাল মোড়েও এধরনের ব্যবসা কেন্দ্র চালু করা হবে। এছাড়া আগামী দু’এক দিনের মধ্যে জেলার প্রতিটি উপজেলা এবং পৌরসভায় এধরণের কার্যক্রম চালু হবে। নেতৃবৃন্দ জানিয়েছেন, পরিবহন, প্যাকেজিং সহ কোন খরচ পণ্যের ক্রয়মূল্যের সাথে যোগ করা হয়নি। স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পেরে সাধারণ মানুষ আনন্দিত ও উৎফুল্ল।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা