সারাদেশ

সাবেক এমপি শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

বরগুনা প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা ও বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দুইটি করেন দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক।

এতে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও ২৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাদের ছেলে সুনাম দেবনাথ, সুনামের স্ত্রী কাসপিয়া তালুকদার, মেয়ে শুক্লা দেবনাথ ও ছোট মেয়ে মনীষা মুনমুনের সম্পদের হিসাব বিবরণী চাওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।

জানা যায়, সবেক এমপি শম্ভু ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে রেখেছেন। এছাড়া ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

অপরদিকে শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে, পুত্রবধূ ও দুই মেয়ের সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক বলেন, ওই দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আমরা তদন্ত করতেছি। তদন্তে আরো কিছু পেলে পরে জানানো হবে।

এদিকে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ঢাকার একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়া তার স্ত্রী ও সন্তানদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা