সংগৃহীত
সারাদেশ

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২০ শ্রমিক

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কারখানার শ্রমিক শুক্কুর আলী (৩০), সোনিয়া (২২), লিমা (২১), শাহ্জাহান (২৮), সুজন (২৪), রইস উদ্দিন (২২), ইকবাল হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহত বাকি শ্রমিকের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কারখানার শ্রমিক আজিজুল হক বলেন, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে ওড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।

কারখানার সুপারভাইজার হনুফা বলেন, বয়লার বিস্ফোরণে কয়েকজনের হাঁটু, পা কেটে গেছে। কয়েকজন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। অনেক শ্রমিক আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই। কারখানার স্যাম্পল সেকশনের সবাই আহত হয়েছেন। আশপাশের ফ্লোরে থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে অনেকেই আহত হয়েছেন।

কারখানার শ্রমিক পাপিয়ার চাচা জামরুল অভিযোগ করে বলেন, বয়লার বিস্ফোরণের পরপরই কারখানার সামনে আসি। কিন্তু আমার ভাতিজি পাপিয়াকে খোঁজ পাচ্ছি না। কারখানা কর্তৃপক্ষ বলছে সে আহত হয়েছে। কিন্তু কোন হাসপাতালে রয়েছে, বেঁচে আছে কিনা মারা গেছে জানতে পারিনি।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ছোট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আমি আহতদের নিয়ে ব্যস্ত। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আলহেরা হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল হোসেন বলেন, আহত সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা