ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এস এম আব্দুর রহমান (৬০)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। বুধবার (২০ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া। তিনি বলেন, আমরা খবর পেয়ে গতকাল রাত ৯টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে রেললাইনের পাশে ট্রেনে কাটা অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে আমরা তার পরিবারকে খবর দেই। এরপর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মার্গে পাঠানো হয়।

নিহত আব্দুর রহমানের ছেলে আশিক বলেন, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। গতকাল তিনি নিকুঞ্জে একটি কাজে বাসা থেকে বের। জানতে পেরেছি, গতকাল সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টার দিকে রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি।

তিনি আরও জানান, তারা বর্তমানে কাওলা এলাকায় থাকেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঘারুলঘাটি গ্রামে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

বক্স অফিসে ইমরান হাশমির নতুন ইতিহাস

বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা &lsqu...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘা...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা