ছবি: সংগৃহীত
সারাদেশ

আ.লীগ পন্থি জিপিসহ এপিপি নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

সম্প্রতি সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও জিপি, পিপি, এপিপি নিয়োগ হয়েছে। এতে জিপির মতো গুরুত্বপূর্ণ পদে একজন জুনিয়র ও আওয়ামী লীগ পন্থি আইনজীবিকে নিয়োগসহ আরও কয়েকজনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বার লাইব্রেরি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহাসিন উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দেশে যে সংস্কার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় পটুয়াখালীতে জিপি, পিপি, এপিপি নিয়োগ করা হয়েছে। আমরা দেখছি পটুয়াখালীতে স্বৈরাচার দোসরদের নিয়োগ করা হয়েছে। আইন মন্ত্রণালয় একই ব্যক্তির দুই নামও দিয়েছে। জামালপুরে মৃত্যু ব্যক্তিকেও নিয়োগ দিয়েছে তারা।

তারা আরও বলেন, পটুয়াখালীতে আওয়ামী লীগ পন্থি ও অযোগ্য আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ বাতিল করা না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন মঞ্জু মৃধা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বপন তালুকদার, নারী ও শিশু ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাসুদ হোসেন মৃধা প্রচার সম্পাদক অ্যাডভোকেট তৌফিক হোসেন মুন্না সহ সদ্য নিয়োগপ্রাপ্ত জেলার সকল এপিপি ও এজিপিরা।

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা