সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে (২৫ জুন) চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় তারা। তারা হলেন সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাল্টু রামের ছেলে সন্তোষ চন্দ্র রায় ও সেল্টু চন্দ্র রায়ের ছেলে ভবেশ চন্দ্র রায়। নিহত দুই ব্যক্তি সম্পর্কে চাচাতো ভাই। পেশায় তারা রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে যান তারা। সকাল সাড়ে ছয়টার দিকে জ্ঞানদাস কানাইকাটা লেবেল ক্রসিং অতিক্রম করার সময় চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, মৃতদেহ সৎকারের জন্য ২৫ হাজার করে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা