ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝিনাইদহে ‘গণতান্ত্রিক উত্তরণে আগামীর বাংলাদেশ ও আমাদের ভাবনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নেতৃবৃন্দসহ সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহনে ‘গণতান্ত্রিক উত্তরণে আগামীর বাংলাদেশ ও আমাদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) আহার রেস্টুরেন্টে ইউএসএইডের সহযোগিতায় দ্যা হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে ও পিএফজির জেলা সমন্বায়ক মাহামুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দ্যা হাঙ্গার প্রেজক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়াল, জেলা বিএনপির সহ সভাপতি আনায়ারুল ইসলাম বাদশা, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী প্রভাষক মো. সিহাবউদ্দীন, বাসদের জেলা আহবায়ক এ্যাডভোকেট আসাদুল ইসলাম, জাতীয় পার্টির জেলা কনভেনর শামীম আজাদ সোনা, বৈষম্যবিরোধী আন্দোলনের উপদেষ্টা সাকিব আল হাসান, সমন্বায়ক মো. রিহান হোসেন রায়হান, শারমিন সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারহানা রেজা আঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা ইয়াসমিন ।

সভায় আরও উপস্থিত ছিলেন, দৈনিক কালবেলার ব্যুরো চিফ মাহমুদ হাসান টিপু, শোভা এনজিওর পরিচালক জাহিদুল ইসলাম, ঝিনাইদহ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঠু, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাপলা ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইউথ হাঙ্গার প্রজেক্টের সদস্যবৃন্দ। বক্তরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সামাজিক নায্যতাকে প্রাধান্য প্রদান, আনুপাতিক হারে আসন বন্টন ও না ভোট প্রবর্তন এর উপর গুরুত্ব আরপ করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ১ অক্টোবরের মঝে...

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দুটি সন্ত্রাসবিরোধী ইউনিটের নাম পরিবর্তন করা হয়েছে...

অবসরের সময় জানিয়ে দিলেন বিরাট কোহলি

দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর বিষয়ে স্পষ্ট ব...

শাহরুখের নায়িকা গায়ত্রী কেন ছেড়েছিলেন বলিউড?

যে সিনেমা দিয়ে বলিউডে আসেন গায়ত্রী জোশী সে সিনেমাই হয় শেষ সিনেমা। সিনেমাটি হল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা