ছবি: সংগৃহীত
সারাদেশ

জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে অসুস্থ ৪০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধক টিকা হিউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) নিয়ে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ‘প্রচুর গরম ও শিক্ষার্থীরা সকালে না খেয়ে টিকা নেবার কারণে অসুস্থ হয়ে পড়ে। তবে সবাই আশঙ্কামুক্ত’।

জানা যায়, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা হউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) দেওয়া হচ্ছে। সোমবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার নারী শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হয়। টিকা দেবার এক ঘণ্টা পর থেকে শিক্ষার্থীদের মাথা ব্যথা ও বমি শুরু হয়। একে একে ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ২৪ ছাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে বাকী ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থী লামিয়া, সুর্বনা, রিমি, রুমি, মিম খাতুন, যুথী খাতুন, মুন্নি খাতুন, তারিন সুলতানা, ফারিয়া খাতুন, শিমু খাতুন, তুলি, সোনালি, সীমা, ও জিনিয়া জানান, তারা সকাল সাড়ে ১০টার দিকে টিকা নেন। টিকা নেবার প্রায় ১ ঘণ্টা পর তাদের মাথা ব্যথা শুরু হয় এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন।

মাদ্রাসার সুপার মাওলানা মো. ইউনুচ আলী জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে হাসপাতালের টিকা প্রদানকারী কর্মী তার মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করে। শিক্ষার্থীরা টিকা নেবার ১ ঘণ্টা পর কয়েকজন শিক্ষার্থীর মাথা ব্যথা ও বমি শুরু হয়। একে একে প্রায় ৪০জন শিক্ষার্থী অসুস্থ হয়। তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে হিউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) টিকা বা ভ্যাকসিন দেবার কাজ করছে। এর আলোকে সোমবার কালীগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হয়। তবে পুকুরিয়ার মনোহরপুর দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী টিকা নেবার পর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পর্যায় ক্রমে ৪০জন শিক্ষার্থীকে হাসপাতালে এনে চিকিৎসা দেন।

তিনি আরও জানান, প্রচুর গরম ও অধিকাংশ শিক্ষার্থী সকালে না খেয়ে টিকা নেবার কারণে তাদের মাথা ব্যথা ও বমি হয়ে অসুস্থ হয়। সকলকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা